কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর অংশগ্রহণে পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে শুক্রবার (২৭ নভেম্বর) মাহফিলটি অনুষ্ঠিত হয়নি।শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

জানা গেছে, শুক্রবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তাহেরীর আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই প্রতিবাদে নামেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি স্থানীয় প্রশাসনকেও অবহিত করেন।
হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না। তিনি আসার চেষ্টা করলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তাঁকে প্রতিহত করবে হেফাজতে ইসলাম।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াসউদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।